ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পর্দানশীলদের জন্য ছবি ছাড়া এনআইডিসহ ৩ দফা দাবি ইবি ছাত্রীদের
ডুয়া নিউজ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীরা পর্দানশীন নারীদের এনআইডি কার্ডের ছবি ছাড়া ইস্যু এবং নাগরিকত্বের অধিকার হরণ করার প্রতিবাদে তিন দফা দাবি জানিয়ে সমাবেশ করেছেন। তাঁরা দাবি করেছেন, গত ১৬ বছর ধরে পর্দানশীন নারীদের নাগরিকত্ব না দেওয়ার জন্য দায়ী ইসি কর্মকর্তাদের শাস্তি, তাদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার রক্ষা করে এনআইডি প্রদান এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় মহিলা অফিস সহকারী নিয়োগ করা হোক।
আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় অর্ধশত ছাত্রী অংশগ্রহণ করেন। সমাবেশে উপস্থিত ছাত্রীরা প্ল্যাকার্ডে বিভিন্ন স্লোগান লিখে মানবাধিকার ও সাংবিধানিক অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, মুখচ্ছবির অজুহাতে পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রাখা মানবতাবিরোধী অপরাধ এবং এই বৈষম্যের অবসান হওয়া উচিত।
তাঁরা আরও বলেন, তাঁদের এই দাবির মধ্যে ধর্মীয় অধিকার ছাড়াও প্রাইভেসির অধিকারও অন্তর্ভুক্ত, যা পুরোপুরি সাংবিধানিক। আধুনিক প্রযুক্তির যুগে মুখচ্ছবি দিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণই সবচেয়ে নির্ভুল ও গ্রহণযোগ্য পদ্ধতি।
এই দাবিগুলি পূরণ না হলে আগামী এক সপ্তাহের মধ্যে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি