ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডিভিডেন্ড আগের মতোই, তবুও কোম্পানিটি সর্বোচ্চ পতনের শিকার!
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের স্বল্প মূলধনী কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। লোকসানে থাকলেও কোম্পানিটির ক্ষতি আগের বছরের তুলনায় অর্ধেকেরও বেশি কমে এসেছে। ডিভিডেন্ডও আগের বছরের সমপরিমাণ দিয়েছে। তারপরও ডিভিডেন্ড ঘোষণা আসার দিনই কোম্পানিটির শেয়ার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ পতনের তালিকায় উঠে এসেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার বিডি ল্যাম্পের শেয়ারদর কমেছে ১৪ টাকা ৫০ পয়সা বা ৮.৭৯ শতাংশ। এতে কোম্পানিটি দিনের সর্বোচ্চ দরপতনের শীর্ষে অবস্থান করেছে। আগের দিন শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ১৬৫ টাকা, যা আজ নেমে এসেছে ১৫০ টাকা ৫০ পয়সায়।
তবে কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, আগের বছরের তুলনায় লোকসানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪–২৫ অর্থবছরে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২২ পয়সা, যেখানে আগের বছরে ছিল ১৩ টাকা ৪০ পয়সা। অর্থাৎ লোকসান প্রায় ৫৫ শতাংশ কমেছে। গত বছর কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল, আর এবার দিয়েছে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড—যা নগদ প্রবাহে স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।
চলতি প্রান্তিকে কোম্পানির কার্যক্রমেও উন্নতির ছাপ মিলেছে। জুলাই-সেপ্টেম্বর ২০২৫ মেয়াদে বিডি ল্যাম্পের শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ১৪ পয়সায়, যেখানে গত বছর একই সময়ে ছিল ঋণাত্মক ২০ টাকা ৮০ পয়সা।
এছাড়া ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে হয়েছে ৪৮ টাকা ১৭ পয়সা, যা এক বছর আগে ৪৬ টাকা ৭৪ পয়সায় ছিল। ফলে কোম্পানির আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, লোকসান থাকা কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করলে প্রথম দিকে বিনিয়োগকারীদের মধ্যে বিক্রয়চাপ দেখা দিতে পারে। তবে লোকসান কমা ও নগদ প্রবাহের ইতিবাচক পরিবর্তন কোম্পানির ভবিষ্যৎ পুনরুদ্ধারের সম্ভাবনা বাড়িয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব