ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
২০২৫ সালের এইচএসসির ফলাফল দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন অনলাইনে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে।
ফলাফল দেখতে শিক্ষার্থীরাwww.educationboardresults.gov.bd ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন। শিক্ষার্থীরা এই লিংকে ক্লিক (https://eboardresults.com/v2/home) করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন। এছাড়া মোবাইলের মাধ্যমে 16222 নম্বরে নির্ধারিত শর্ট কোডে এসএমএস পাঠ করেও ফলাফল জানা যাবে।
এসএমএস পাঠানোর নিয়ম; HSC<স্পেস>Board<স্পেস>Roll<স্পেস>2025 লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। উদাহরণ: HSC DHA 321245 2025 সেন্ড করুন 16222 নম্বরে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা বোর্ড অফিস, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিসে সরাসরি ফলাফল পাওয়া যাবে না। যদি কেউ পুনঃনিরীক্ষণের আবেদন করতে চায়, তবে তা করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd ব্যবহার করে।
ফল প্রকাশ উপলক্ষে একই দিন সকাল ১০টায় ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর