ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অধ্যাদেশের বিরুদ্ধে শহীদ মিনারে অবস্থান নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়ার বিরুদ্ধে সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা বলেছেন, এই মডেলে বিভিন্ন অসুবিধা থাকায় তাদের মতামত শোনা জরুরি এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছেন। কর্মসূচিতে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অবস্থানকারীদের একজন শিক্ষার্থী জানান, ‘ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক বিভাগ দেশের অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। অনার্স পর্যায়ের শিক্ষার্থীরাও এখানে অংশীদার, আমরা ও অংশীদার। কিন্তু যে মডেল খসড়ায় প্রস্তাব করা হয়েছে, সেটি মূল শিক্ষার ধারার সঙ্গে মেলেনি। আমাদের বক্তব্য শোনার সুযোগ থাকা উচিত।’
তিনি আরও বলেন, ‘বর্তমান খসড়ায় স্কুল ও অনুষদভিত্তিক সিস্টেম প্রবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি অধিগ্রহণের ক্ষমতা রাখবে, কিন্তু অনুষদ ঢাকায় থাকলেও ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীর স্থান কোথায় হবে তা ঠিক নয়। আমাদের অংশীদারিত্ব ও সমস্যার সমাধান প্রয়োজন।’
শিক্ষার্থী বলেন, ‘আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, সব মতামত পর্যালোচনা করা হবে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে। আমরা চাই দ্রুত সিদ্ধান্ত হোক, যাতে আমরা আবার পড়াশোনায় ফিরে যেতে পারি। এখন আর মাঠে থাকার প্রয়োজন নেই।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল