ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৬০ হাজার ৯৫ জন
ডুয়া নিউজ: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই বছর ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের জন্য ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে এই তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এবছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন এবং ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন বরাদ্দ থাকবে।
এবছর ভর্তি পরীক্ষার পাস নম্বর ছিল ৪০। উত্তীর্ণ পরীক্ষার্থীর মোট সংখ্যা ৬০ হাজার ৯৫ জন, যার মধ্যে ২২ হাজার ১৫৯ জন ছেলে (৩৬.৮৭%) এবং ৩৭ হাজার ৯৩৬ জন মেয়ে (৬৩.১৩%)। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ছিল ৯০.৭৫।
এদিকে, ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশব্যাপী ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি