ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বহুজাতিক কোম্পানির ৮৫ হাজার শেয়ার কেনার ঘোষণা
হাসান মাহমুদ ফারাবী: বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও স্পন্সর শেয়ারহোল্ডার এসএকে একরামুজ্জামান তাঁর মালিকানাধীন মোহাম্মদ ট্রেডিং নামে স্বত্বাধিকারী প্রতিষ্ঠানটির মাধ্যমে কোম্পানিটির ৮৫ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।
রোববার (১২ অক্টোবর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় আরএকে সিরামিকস জানিয়েছে, একরামুজ্জামান ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বর্তমান বাজারদরে এসব শেয়ার ক্রয় করবেন।
রোববার শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ২৩ টাকা ৭০ পয়সা, যা আগের সেশনের চেয়ে ২.৪৭ শতাংশ কম। এই দরে হিসাব করলে ৮৫ হাজার শেয়ার কেনায় মোট বিনিয়োগ হবে প্রায় ২০ লাখ ১৪ হাজার টাকা।
আরএকে সিরামিকসের স্পন্সর হিসেবে একরামুজ্জামান বর্তমানে ১ কোটি ৬৯ লাখ শেয়ার ধারণ করছেন, যা কোম্পানির ৩.৯৪ শতাংশ মালিকানা নির্দেশ করে।
এর আগে, ৮ অক্টোবর আরএকে সিরামিকস ঘোষণা দেয় যে, কোম্পানির টাইলস উৎপাদনের লাইন-৩ আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে।
তবে কোম্পানির বাকি তিনটি উৎপাদন লাইন— লাইন-১, লাইন-২ ও লাইন-৪— স্বাভাবিকভাবে চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে এবং লাইন-৩ পুনরায় উৎপাদনে ফিরলে কোম্পানি বাজারকে তা জানাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২০২৫ সালের প্রথমার্ধে কোম্পানিটি জানিয়েছে, জানুয়ারি থেকে জুন সময়কালে শেয়ারপ্রতি সম্মিলিত লোকসান হয়েছে ০.৪৯ টাকা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.০৯ টাকা।
লাভের এ বড় পরিবর্তনের কারণ হিসেবে কোম্পানি জানায়, বাজারে চাহিদা হ্রাসের কারণে বিক্রয় ২.৬৭ শতাংশ কমে ৩১৮.৫৬ কোটি টাকা থেকে ৩১০ কোটিতে নেমে এসেছে।
তাছাড়া, কাঁচামাল ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে মোট মুনাফার হার ২০.৬৬ শতাংশ থেকে কমে ১৫.০৩ শতাংশে নেমেছে। ব্যাংক থেকে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হওয়ায় আর্থিক ব্যয়ও বেড়েছে, যা নিট মুনাফা-পরবর্তী করের পরিমাণ হ্রাসে ভূমিকা রেখেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি