ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানের ২৫ পোস্ট দখলের পালটা দাবি আফগানিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার উত্তপ্ত সীমান্তে নতুন করে দানা বেঁধেছে ভয়াবহ সংঘাত। আফগানিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা পাকিস্তানের অন্তত ২৫টি সীমান্তপোস্ট দখল করেছে এবং সংঘর্ষে ৫৮ জন পাক সেনা নিহত হয়েছেন। শনিবার রাতের এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (১২ অক্টোবর) কাবুলে এক লিখিত বিবৃতিতে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগান সেনারা পাকিস্তানের সীমান্তে পাল্টা হামলা চালিয়ে তাদের ২৫টি সীমান্তপোস্ট নিয়ন্ত্রণে নিয়েছে। তিনি দাবি করেন, এ সংঘাতে অন্তত ৫৮ জন পাক সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে।
মুজাহিদ আরও হুঁশিয়ারি দেন, পাকিস্তান যদি আফগানিস্তানের সার্বভৌমত্বে আবার হস্তক্ষেপ করে, তাহলে তালেবান সরকার আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তান আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে এ হামলা চালানো হয় বলে দাবি ইসলামাবাদের। এতে টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদ এবং তার সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদ নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে।
পাল্টা প্রতিক্রিয়ায় শনিবার রাতেই আফগান বাহিনী সীমান্তবর্তী আঙ্গুর আড্ডা, বাজাউর, কুরম, দির, চিত্রাল ও বারামচা এলাকায় হামলা চালায়। তবে পাকিস্তানও দ্রুত পাল্টা জবাব দেয় এবং এক বিবৃতিতে দাবি করে, তাদের সেনারা আফগান সীমান্তের ১৯টি পোস্ট দখল করেছে।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, সংঘাতে বহু আফগান সেনা নিহত বা আহত হয়েছেন, এবং অনেকে পালিয়ে গেছেন। এর কয়েক ঘণ্টা পরেই আফগানিস্তান নিজেদের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দিয়ে পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করে এবং নতুন এই সংঘর্ষের বিস্তারিত জানায়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত