ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সেনাবাহিনীকে জনগণের আস্থার জায়গায় দেখতে চাই: সারজিস
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তিনি সেনাবাহিনীকে বিশ্বস্ত ও জনগণের আস্থার জায়গায় দেখতে চান। তবে সেনাবাহিনীর কতিপয় সদস্য, যারা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও ‘আয়নাঘর’ তৈরি করে অপকর্ম করেছে, তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
শনিবার (১১ অক্টোবর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়া বাজারে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে জেলাজুড়ে লংমার্চের অংশ হিসেবে এক পথসভায় সারজিস আলম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা খুব কম জীবন দিয়েছেন। সে সময় জীবন দিয়েছে সাধারণ মানুষেরা, শ্রমিক ও তাদের সন্তানরা। তিনি অভিযোগ করেন, এই সুযোগে কতিপয় রাজনীতিবিদ ফায়দা লুটেছে। সারজিস আলম জেলা ও উপজেলা পর্যায়ে চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেট, মাদক ব্যবসায়ী ও বাটপারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাঁচ উপজেলার নেতাকর্মী এবং জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এক হাজারের বেশি মোটরসাইকেল ও পিকআপে প্রায় দেড় হাজার নেতাকর্মী এই লংমার্চে অংশ নেন।
এর আগে দুপুর সোয়া ১২টায় পঞ্চগড় চিনিকল মাঠ থেকে শুরু হয়ে লংমার্চটি বিভিন্ন ইউনিয়ন অতিক্রম করে বিকেলে তেঁতুলিয়া উপজেলা সদরে পৌঁছায়। সন্ধ্যায় তেঁতুলিয়া চৌরাস্তায় সারজিস আলম প্রথম পথসভায় বক্তব্য রাখেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর