ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জনপ্রিয়তা বাড়ছে বলেই হামলা হচ্ছে: শামীম পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তার অভিযোগ, পুলিশের এমন আচরণ দায়িত্বজ্ঞানহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে সংঘর্ষের পর সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় পার্টি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আর এ জনপ্রিয়তা কিছু মহলের গায়ে সহ্য হচ্ছে না। তাই ষড়যন্ত্র করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে।
সমাবেশে বাধা দেওয়ার প্রসঙ্গে শামীম পাটোয়ারী আরও বলেন, রাজনীতিতে আবারও নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটছে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। অথচ কোনো উসকানি ছাড়াই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে—যা দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি সবসময় সরকারকে সহযোগিতা করে এসেছে, অথচ আজ আমাদের ওপরই হামলা হয়েছে। এটি প্রমাণ করে, একটি প্রভাবশালী মহল ইচ্ছাকৃতভাবে জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, পুলিশের হামলায় কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং আটজনকে আটক করা হয়েছে। তাদের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।
শামীম পাটোয়ারী আরও বলেন, বর্তমান সরকার আসলে এনসিপির নিয়ন্ত্রণে চলছে। প্রশাসনের ভেতরেও বিএনপি-জামায়াতের প্রভাব রয়েছে। এমন প্রশাসন দিয়ে কোনোভাবেই নির্বাচনে সমান সুযোগ তৈরি সম্ভব নয়।
এর আগে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাকরাইল এলাকায় কয়েক দফায় সংঘর্ষ হয় পুলিশ ও জাপা নেতাকর্মীদের মধ্যে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট