ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ডাকসুর উদ্যোগে ঢাবিতে 'পুঁথিপাঠের আসর' আয়োজিত
নিজস্ব প্রতিবেদক: বাংলা সাহিত্যের খ্যাতিমান পুঁথি গবেষক মুন্সী আব্দুল করিম সাহিত্যবিশারদের ১৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে 'পুঁথিপাঠের আসর' আয়োজিত হয়েছে।
শনিবার (১১ই অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এ আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুঁথি পাঠ করেন বিশিষ্ট পুঁথি পাঠক বিন বনি আমিন মুন্না এবং উমামা জাহান মিম। তারপরে জুলাই অভ্যুত্থানের উপর স্বরচিত পুঁথি পাঠ করেন পুঁথি পাঠক ও হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক মোঃ সাইফুল্লাহ। অতঃপর মহানবীর জীবনী নিয়ে পুঁথি পাঠ করেন শিশুশিল্পী আহনাফ আদিল শাফী এবং তাসনিম ফারহান মাহির। প্রধান পুঁথি পাঠক হিসেবে পুঁথি পরিবেশন করেন পুঁথি গায়ক, সঙ্গীত পরিচালক এবং শিক্ষক শ্রী পরিমল কুমার মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, "পুঁথি পাঠ এবং পান্ডুলিপি পাঠোদ্ধারের চর্চাকে পুনরুজ্জীবিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা এবং এ বঙ্গীয় অঞ্চলের মানুষের সংস্কৃতি পুনরুদ্ধার এবং টিকিয়ে রাখতে ডাকসুর এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।"
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, আমরা ছোটবেলা থেকেই পুঁথিপাঠের কথা শুনে আসছি। এটি আমাদের সংস্কৃতির অংশ। এটি বর্তমানে হারিয়ে যাওয়ার পথে। আমি ডাকসুকে এমন দুর্দান্ত আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই।
এছাড়াও আসরে আরও বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের আহত যোদ্ধা ইশরাত জাহান ইমু, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস