ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিপিএল ২০২৫: নতুন দলসম্ভাবনা, সর্বনিম্ন পাঁচ দল অংশগ্রহণ
স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে খেলা ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হওয়ার পর আগামী আসরের জন্য নতুন করে দল আহ্বান করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নতুন মৌসুমে ম্যানেজমেন্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করবে, যা ১২তম আসর থেকে শুরু হয়ে ১৬তম আসর পর্যন্ত চলবে। আগামী বিপিএল কমপক্ষে পাঁচটি দল নিয়ে আয়োজিত হবে, তবে আগ্রহ থাকলে দলসংখ্যা আরও বাড়তে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোট দশটি অঞ্চল থেকে দল আহ্বান করেছে। এই অঞ্চলগুলো হলো: বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। এর আগের আসরগুলোতে নোয়াখালী ও ময়মনসিংহ বাদে বাকি অঞ্চলগুলোর নামে ফ্র্যাঞ্চাইজি ছিল। দীর্ঘ দিন ধরেই নোয়াখালী ও ময়মনসিংহের মানুষের নিজ নিজ এলাকার নামে বিপিএলের দলের জন্য দাবি ছিল।
এবারের বিপিএল ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে মধ্য জানুয়ারিতে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)