ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশি আটক
ডুয়া ডেস্ক : অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে মালয়েশিয়ায় ১২১ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের মধ্যে ৭৬ জন বাংলাদেশিও আছেন।
রোববার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ।
জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ক্যামেরন হাইল্যান্ডসে দুই দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ১২১ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি ছাড়াও ২২ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন মিয়ানমার, চারজন পাকিস্তানি, দুইজন ভারতীয়, দুইজন নেপালি এবং একজন ভিয়েতনামি নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী।
ক্যামেরন হাইল্যান্ডস জেলা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আজরি রামলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পাহাড়ি পর্যটন ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধের প্রবণতা বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে জেলায় অপরাধীদের নির্মূল করতে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, যানবাহন বিভাগ, কাস্টমস বিভাগ, শ্রম বিভাগ, রাজ্য প্রয়োগ বিভাগ, ক্যামেরন হাইল্যান্ডস জেলা কাউন্সিল, ক্যামেরন হাইল্যান্ডস জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরের ১৪৩ জন কর্মকর্তা অভিযানে অংশ নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী