ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
স্কুলে মেন্টাল হেলথ সার্ভিস চালুর উদ্যোগ নিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক:দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে এখনও কুসংস্কার বিরাজ করছে, যার ফলে অনেকেই মানসিক চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করেন। এই বাধা দূর করতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘মেন্টাল হেলথ সার্ভিস’ চালু করার পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের আয়োজিত ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’-এর আলোচনায় একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, আমরা অনেক ভালো উদ্যোগ নিলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়নের মুখ দেখে না। এবার চেষ্টা করছি যাতে শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য সেবা বাস্তবভাবে চালু করা যায়। কোনো দুর্ঘটনার পর মানসিক চিকিৎসার জন্য সরকারিভাবে ফান্ড বরাদ্দ না থাকা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বাড়ছে। বিশেষ করে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর পরিচালিত জরিপে দেখা গেছে, সেবা নিতে আসা শিক্ষার্থীদের ৭১ শতাংশই নিদ্রাহীনতায় ভুগছেন। এ সময় তারা পাঠ্যবইয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক অধ্যায় অন্তর্ভুক্ত করারও দাবি জানান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা