ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিএনপিতে অপরাধীদের ঠাঁই নেই: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ, চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুরের রাজবাড়ি মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নম্র-ভদ্র ব্যক্তিত্ব, শিক্ষক, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া সাধারণ মানুষকে সদস্য করতে নির্দেশনা রয়েছে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দলে অনেকে আসার সুযোগ খুঁজবে।
বিএনপির এই নেতা বলেন, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশে উন্নয়ন ও গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পুনরায় ঘুরে দাঁড়াতে শুরু করলে ২০০৯ সালে মঈনউদ্দিন-ফখরুদ্দীন চক্র আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সেই অগ্রযাত্রা থামিয়ে দেয়। ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরো বলেন, গত ১৬ বছর ধরে শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। সাংবাদিকরা ইচ্ছে করলেও সত্য তুলে ধরতে পারেননি। এমনকি অনেক সাংবাদিক বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন—কেউ কেউ টুপি বিক্রেতা পর্যন্ত হয়েছেন তাঁর দমননীতির কারণে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবু ও অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল