ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এক দশক পর নতুন আয়োজনে ফিরছে ‘বাহুবলী’
বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করা ‘বাহুবলী’ সিরিজ আবার ফিরছে পর্দায়। মুক্তির এক দশক পর রাজামৌলির এই মহাকাব্যিক কাহিনি নতুন রূপে হাজির হতে যাচ্ছে ‘বাহুবলী: দ্য এপিক’ নামে। তবে এবার এটি কোনো নতুন পর্ব নয়, বরং এক ফ্রেমে বাঁধা হবে প্রথম ও দ্বিতীয় অধ্যায়কে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথম সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তির ১০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩১ অক্টোবর বিশেষ আয়োজন হিসেবে মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’। পাঁচ ঘণ্টার এই মহাযজ্ঞে থাকছে দুই পর্বের সংযুক্ত গল্প, যা বড় পর্দায় আবারও উপভোগ করতে পারবেন দর্শকরা।
এদিকে সম্প্রতি নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’—যা নিয়েই শুরু হয় জল্পনা। পরে জানা যায়, নতুন এই সংস্করণ মুক্তির প্রস্তুতির কারণেই ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছিল ছবিগুলো।
পরিচালক এস. এস. রাজামৌলির হাতে তৈরি ‘বাহুবলী: দ্য বিগিনিং’ দক্ষিণ ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মানে তুলে ধরে নতুন এক যুগের সূচনা করে। সিক্যুয়েল ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’ তো ইতিহাসই বদলে দেয় ভারতীয় বক্স অফিসে, আর প্রভাসকে পৌঁছে দেয় তারকাখ্যাতির শীর্ষে।
এখন দেখার পালা—দশ বছর পর একসঙ্গে দুই অধ্যায়ের এই বিশাল আয়োজন দর্শকদের মন জয় করতে পারে কিনা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী