ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নোবেল না পেলেও শান্তির পথে অবিচল ট্রাম্প: হোয়াইট হাউজ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছে হোয়াইট হাউজ। শুক্রবার ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন।
হোয়াইট হাউজ এর প্রতিক্রিয়ায় বলেছে, শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে। তবে ট্রাম্প নোবেল না পেলেও তিনি শান্তির জন্য কাজ করে যাবেন।
হোয়াইট হাউজের বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধবিরতি এবং জীবন রক্ষার কাজে অব্যাহত থাকবেন। তার মানবিক হৃদয় অনন্য। নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির বদলে রাজনৈতিক প্রাধান্যকে বেশি গুরুত্ব দিয়েছে।’
এরই মধ্যে এএফপি বার্তাসংস্থার মাধ্যমে মারিয়া কোরিনার প্রেস টিম একটি ভিডিও পাঠিয়েছে। ভিডিওতে দেখা গেছে, ভেনেজুয়েলার অন্য বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া নোবেলজয়ী মারিয়াকে ফোন করেছেন। ফোনে মারিয়া তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি অবাক।’ গঞ্জালেজ জবাবে বলেন, আমরাও অবাক এবং আনন্দিত’। এরপর ৫৮ বছর বয়সী মারিয়া বলেন, ‘এটি কি, আমি বিশ্বাস করতে পারছি না।
নোবেল কমিটি জানিয়েছে, মারিয়া কোরিনাকে পুরস্কার দেওয়া হয়েছে ভেনেজুয়েলার জনগণকে গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করার এবং দেশটিকে একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পথে নেওয়ার আন্দোলনের জন্য। বর্তমানে তিনি সরকারের রোষানলের কারণে লুকিয়ে আছেন, তাই প্রকাশ্যে মন্তব্য করতে পারেননি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত