ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
‘বিএনপিকে গোপনে ক্ষমতায় আনতে চায় সরকার’
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার চুপিসারে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করীম বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই অভ্যুত্থানের পর দেশে ইসলামপন্থিদের ক্ষমতায় যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, ৫৪ বছরের নির্বাচনী অপসংস্কৃতি থেকে বের হতে হলে আগামী দিনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন করতে হবে। সরকার এই পদ্ধতিকে আলোচনার টেবিলে না এনে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করছে। জনগণ সরকারের এ মনোভাবকে ধিক্কার জানিয়েছে।
অভিযোগ করে তিনি বলেন, বর্তমান সরকার গোপনে বিএনপিকে ক্ষমতায় আনার পাঁয়তারা করছে। কিন্তু জনগণ এখন ঘুমিয়ে নেই—এই ষড়যন্ত্র প্রতিহত করবে সাধারণ মানুষ।
সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বলেন, সমাজে এক শ্রেণি অতি ধনী আর অন্য শ্রেণি গাছতলায় বসবাস করবে—এমন বৈষম্য ইসলামী আন্দোলন মেনে নেয় না।
রেজাউল করীম আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে ইসলামের পক্ষে শক্তি ও ইসলামের বিপক্ষ শক্তির মধ্যে এক অনিবার্য লড়াই।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে