ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সিঁদুর বিতর্কে ব্যাখ্যা দিলেন জুবিনের স্ত্রী
বিনোদন ডেস্ক: প্রেমের প্রথম দিন থেকে শেষযাত্রা পর্যন্ত আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের পাশে ছিলেন তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া। সম্প্রতি জুবিনের আকস্মিক মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিওতে গরিমার সিঁথিতে সিঁদুর দেখা যাওয়ায় নেটিজেনদের একাংশ তাকে কটাক্ষের শিকার করছেন।
এবার গরিমা নিজেই সিঁদুর বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমার সিঁদুর পরা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। প্রথমে ভেবেছিলাম কোনো মন্তব্য করব না। কিন্তু পরে মনে হল, সবাইকে বিষয়টা বোঝানো দরকার। জুবিনের মৃত্যুর পর আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি—সারাজীবন আমি সিঁদুর পরে থাকব। আমার মন বলছে, ফের জুবিনের সঙ্গে আমার দেখা হবে। পরের জন্মে আমি শুধুই জুবিনকেই চাই। তাই এই সিঁদুর।
গরিমা পেশায় ফ্যাশন ডিজাইনার এবং আসামের গোঘাটের মেয়ে। জানা যায়, জুবিন প্রথমে গরিমাকে তাঁর গানের প্রশংসায় চিঠি পাঠিয়ে সম্পর্কের সূত্রপাত করেন। পরে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০২ সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গার্গের। তিনি সিঙ্গাপুরে আয়োজিত নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে স্কুবা ডাইভিং করার সময় আকস্মিকভাবে মারা যান।
জুবিনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ম্যানেজার, সংগীত দলের ড্রামার ও আয়োজককে আসাম পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া তদন্তে সহায়তার জন্য গায়কের ব্যান্ড সদস্য অমৃতপ্রভাকেও গ্রেফতার করা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন