ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দূতাবাসের প্রচেষ্টায় লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ জন
নিজস্ব প্রতিনিধি:লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আজ শুক্রবার (১০ অক্টোবর) তারা ঢাকায় পৌঁছাবেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লিবিয়ায় অবস্থানরত এসব বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন। তাদের দেশে ফেরাতে দূতাবাসের নিরলস প্রচেষ্টা এবং লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সক্রিয় সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট নম্বর YI5040-এ তারা ত্রিপলী থেকে রওনা দেন। শুক্রবার সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে।
লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক বাংলাদেশি কর্মী দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছিলেন। তাদের মধ্যে অনেকে দেশে ফেরার আবেদন জানান। এর প্রেক্ষিতেই এই বিশেষ প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়।
দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে বিপদাপন্ন অবস্থায় থাকা অন্য বাংলাদেশি নাগরিকরাও নিরাপদে দেশে ফিরতে পারেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ