ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের চার কোম্পানি
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি বিদায়ী সপ্তাহে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুডস,আল মদিনা ফার্মা ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অ্যাপেক্স স্পিনিং
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৭ টাকা ৩৯ পয়সা (রিস্টেটেড)। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ২২ টাকা ১৫ পয়সা। আাগের বছর একই সময় যা ছিল ২২ টাকা ৪২ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ১১ পয়সা। আগের বছর যা ছিল ৮২ টাকা ৭৬ পয়সা (রিস্টেটেড)। আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এরজন্য ৩০ অক্টোবরকে রেকর্ড ডেট হিসেবে ঘোষণা করেছে কোম্পানিটি।
অ্যাপেক্স ফুডস
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আলোচ্য অর্থবছরে এপেক্স ফুডসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৫ টাকা ৬৬ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে মাইনাস ৫৯ টাকা ১৬ পয়সা। আাগের বছর একই সময় যা ছিল ২৩ টাকা ৯০ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৬ টাকা ৫ পয়সা। আগের বছর যা ছিল ১২৭ টাকা ৮২ পয়সা। আগামী ২৯ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এরজন্য ৩০ অক্টোবরকে রেকর্ড ডেট হিসেবে ঘোষণা করেছে।
আল মদিনা ফার্মা
আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০২৪-২৫অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ১ শতাংশ ডিভিডেন্ড। আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৮৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষ হওয়ার সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৬১ পয়সা (পুনর্মূল্যায়িত)। আগামী ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত করার পরিকল্পনা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।
ইবনে সিনা ফার্মা
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ৬৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল। সমাপ্ত অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২১ টাকা ৪৬ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২৩ টাকা ১৬ পয়সা, যা আগের বছর ছিল ১২ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২৫ টাকা ৬৯ পয়সায়। যা আগের বছর ছিল ১১১ টাকা ৯৪ পয়সা। বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে। সভাটি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)