ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পতনের মাঝেও আশা জাগাচ্ছে মিউচুয়াল ফান্ড
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে দেখা গেছে চমকপ্রদ এক উত্থানধারা— বিশেষ করে মিউচুয়াল ফান্ড খাতে। আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে, আর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৭টিই মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে জানা যায়, আজকের সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে রয়েছে রহিমা ফুড লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৮০ পয়সা বা ৯.০৩ শতাংশ বেড়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ারদর বেড়েছে ৭.২৫ শতাংশ, আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৫.৪০ শতাংশ।
এছাড়া দরবৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে রয়েছে —ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে অবমূল্যায়িত ও উপেক্ষিত থাকা মিউচুয়াল ফান্ডগুলো এখন ধীরে ধীরে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে। তারা মনে করছেন, শেয়ারবাজারে ধারাবাহিক পতন ও অনিশ্চয়তার মধ্যে যেসব বিনিয়োগকারী নিরাপদ ও স্থিতিশীল আয় প্রত্যাশা করেন, তাদের কাছে মিউচুয়াল ফান্ড এখন নতুন করে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।
বিশ্লেষকদের ভাষায়, মিউচুয়াল ফান্ডের বর্তমান দরবৃদ্ধি কেবল স্বল্পমেয়াদি উত্থান নয়— বরং এটি বাজারে আস্থার পুনর্জাগরণের এক ইতিবাচক ইঙ্গিত। কারণ এসব ফান্ডে বিনিয়োগ মানে তুলনামূলকভাবে ঝুঁকিমুক্ত ও পেশাদারভাবে পরিচালিত বিনিয়োগ। তারা বলছেন, যদি এই ধারা অব্যাহত থাকে, তবে মিউচুয়াল ফান্ড খাত আবারও বাজারে তারল্য সৃষ্টির প্রধান উৎসে পরিণত হতে পারে, যা সামগ্রিকভাবে শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের