ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বিশ্ববিদ্যালয়গুলোর মেরুদণ্ড শক্ত করতে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে: ঢাবি উপাচার্য
ডুয়া নিউজ: জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের ওপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেছেন, তাদের রক্ত যেন বৃথা না যায় সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সজাগ রয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে টিএসসিতে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পুর্নমিলনীতে একথা বলেন তিনি।
উপাচার্য বলেন, যত সীমাবদ্ধতাই থাকুক না কেন পরস্পরের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলোর মেরুদণ্ড শক্ত করতে হলে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নিজ বিভাগের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব অ্যালামনাইদের নিতে হবে। তাদের শিক্ষাজীবন যেন মসৃণ হয় সে উদ্যোগ নিতে হবে। অ্যালামনাইদের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের সাথেও বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও নিবিড় করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, আরবি বিভাগের উদ্যোগে আয়োজিত তৃতীয় পুর্নমিলনীতে প্রায় ছয় শতাধিক সাবেক শিক্ষার্থী ও তাদের স্বজনরা অংশ নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস