ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত দুই কোম্পানি
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি— বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল লিমিটেড —২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণার লক্ষ্যে বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিএসআরএম লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সভা আগামী ১৮ অক্টোবর (শনিবার) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে, বিএসআরএম স্টিল লিমিটেড-এর পরিচালনা পর্ষদ একই দিনে, অর্থাৎ ১৮ অক্টোবর বিকেল ৪টায় বসবে। ওই সভায়ও কোম্পানিটির ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
বিএসআরএম লিমিটেড আগের বছর ২০২৪ সালে ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর বিএসআরএম স্টিল দিয়েছিল ৩২ শতাংশ ক্যাশ।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) বিএসআরএম লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১১ টাকা ১৭ পয়সা।
অন্যদিকে, ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) বিএসআরএম স্টিলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৪৩ পয়সা।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর বিএসআরএম গ্রুপের এই দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণার সময় বিনিয়োগকারীদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি থাকে, কারণ স্টিল খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে এদের আর্থিক পারফরম্যান্স বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)