ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ম্যাচ হেরে যা বললেন মিরাজ
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা জিইয়ে রাখতে প্রতিটি ম্যাচই এখন বাংলাদেশের জন্য ফাইনালের মতো। এমন গুরুত্বপূর্ণ সময়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হোঁচট খেল টাইগাররা। ৫ উইকেটের হতাশাজনক হারের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন, বড় রান তুলতে না পারাটাই ছিল পরাজয়ের মূল কারণ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘আমার মনে হয় আমরা প্রথম ১৫ ওভারে অনেক উইকেট হারিয়ে ফেলেছি। উইকেটটা ব্যাট করার জন্য সহজ ছিল না, অনেক টার্নও করছিল।’
তিনি আরও বলেন, ‘তাওহিদ হৃদয় দুর্দান্ত খেলেছে। ওর ইনিংসটা ছিল খুবই পরিণত ও ঠাণ্ডা মাথার। চাপের পরিস্থিতিতেও সে পজিটিভ ক্রিকেট খেলেছে, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে শেষ দিকে আমরা ভালো কোনো জুটি গড়তে পারিনি, সেটাই পার্থক্য তৈরি করেছে।’
পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মিরাজ বলেন, ‘এখনও আমাদের হাতে সুযোগ আছে। দুইটা ম্যাচ বাকি আছে, আমি আত্মবিশ্বাসী ছেলেরা ফিরে আসবে। আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আরও শক্তভাবে নামব।’
তিনি আরও যোগ করেন, ‘এই উইকেটে ২৬০ বা তার বেশি রান হলে ভালো হতো। আমাদের স্কোরবোর্ডে অন্তত ৪০ রান কম ছিল। ব্যাটসম্যানদের জুটি গড়ার দিকটায় মনোযোগ দিতে হবে।’
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত