ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ফেনী পলিটেকনিকের ছাত্রাবাসে আসন পেতে ডোপ টেস্টের নির্দেশনা
ডুয়া নিউজ: ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসে আসন বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্ট (রক্তে মাদক পরীক্ষা) সনদ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো শিক্ষার্থী ডোপ টেস্টে অনুত্তীর্ণ হয়, তবে তার আসন বরাদ্দ বাতিল করা হবে।
হোস্টেল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ৩০ জানুয়ারি, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ছাত্রাবাসে আসন বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী (১৯ ও ২০ জানুয়ারি) শিক্ষার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। তবে, আসন বরাদ্দ পাওয়ার জন্য ডোপ টেস্টের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক। এই শর্তগুলো হোস্টেল সুপারের কার্যালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
হোস্টেল সহ-সুপার মো. আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘‘এই সিদ্ধান্ত মূলত মাদক মুক্ত ক্যাম্পাস গড়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।’’
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান জানান, ‘‘আমরা শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং ভালো কিছু শুরু করার লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছি। অনেক ছাত্রই দূর-দূরান্ত থেকে এসে মাদকাসক্ত হয়ে পড়ে। আমাদের উদ্দেশ্য, এ ধরনের সমস্যা এড়াতে শিক্ষার্থীদের সতর্ক রাখা।’’
তিনি আরও বলেন, ‘‘ডোপ টেস্টে সফল না হলে, শিক্ষার্থীদের আসন বরাদ্দ বাতিল হবে। মাদক নির্মূলের জন্য আমরা সবাইকে একত্রিত হয়ে কাজ করতে আহ্বান জানাই।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি