ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
নয় কোম্পানির শেয়ার নিয়ে বিপাকে বিনিয়োগকারীরা
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির শেয়ার নিয়ে বিপাকে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। এমনিতেই ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ বাড়ছে। ইতিমধ্যে অনেক কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর চেয়ে অনেক নিচে নেমে গেছে। আবার সর্বনিম্ন দরে শেয়ার বিক্রি করা যাচ্ছে না। যে কারণে ক্রেতা সঙ্কটে হল্টেড হচ্ছে কোম্পানিগুলো। যার মধ্যে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে (০৮ অক্টোবর) ডিএসইতে ওই ৯ কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানি ৯টি হলো- ইউনিয়ন ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং এবং ফ্যামিলি টেক্স। আজ ডিএসইতে এসব কোম্পানির ক্রেতা না থাকায় হল্টেড হয়ে যায়।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ইউনিয়ন ব্যাংকের। ডিএসইতে আজ ব্যাংকটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে সোস্যাল ইসলামী ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ টাকা ২০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে এক্সিম ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ৪ টাকা ৩০ পয়সায়।
অন্য কোম্পানিগুরোর মধ্যে- আইসিবি ইসলামিক ব্যাংকের ২০ পয়সা বা ৮ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ, পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ এবং ফ্যামিলি টেক্সের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ২ টাকা ৩০ পযসা, ৩ টাকা ৫০ পয়সা, ১ টাকা ২০ পয়সা, ১ টাকা ৪০ পয়সা, ১ টাকা ৫০ পয়সা ও ১ টাকা ৭০ পয়সায়।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি