ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
অর্থনীতিতে ৩৪ বছরে এমন টানাপড়েন দেখিনি: অ্যাপেক্স ফুটওয়্যার এমডি
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে একটি সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তবে বিনিয়োগকারীদের অন্য দেশে চলে যেতে হবে। তিনি ৩৪ বছর ধরে বাংলাদেশে ব্যবসা করছেন এবং এই সময়ে এমন টানাপড়েন তিনি কখনো দেখেননি।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসির কার্নিভ্যাল হলে 'শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার জাতীয় বাজেট' শীর্ষক সিম্পোজিয়ামে তিনি এসব মন্তব্য করেন।
নাসিম মঞ্জুর জানান, "আমরা একটি বড় পরিবর্তন আনার চেষ্টা করছি। আমরা অর্থনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাহীনতার অভাব বোধ করছি। আমাদের ভোক্তাদের আত্মবিশ্বাস বর্তমানে খুব কম। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের নেতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। আমরা এই বিষয়গুলো প্রাইভেট সেক্টর থেকে আগেই তুলে ধরেছি।"
তিনি আরও বলেন, "আমরা কঠোরভাবে বলছি, আমাদের অর্থনীতি খুব সংকটের মধ্যে রয়েছে। ৩৪ বছর ধরে বাংলাদেশে ব্যবসা করলেও, এই ধরনের টানাপড়েন আমার ব্যবসায়িক জীবনে কখনো দেখিনি। আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে, বাংলাদেশ ছাড়া আর কোনো দেশের মধ্যে বিনিয়োগের সুযোগ নেই।"
এই সঙ্কট থেকে বের হতে হলে এখনই আলোচনা শুরু করা উচিত এবং আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে, পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের দামের কমানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সিম্পোজিয়ামে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং অন্যান্য অতিথিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ