ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
চীনে বিএনপির বনভোজন: ঐক্য-উদ্দীপনায় ভরপুর দুই দিন
বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে সাংগঠনিক বন্ধনকে আরও দৃঢ় করা ও কার্যক্রমে নতুন গতি আনতে একটি বনভোজনের আয়োজন করা হয়েছে।
৬ ও ৭ অক্টোবর দুই দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠিত হয় চীনের হুইঝু শহরের নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে। আয়োজনটি শুধু আনন্দঘন মিলনমেলা নয়, বরং ঐক্য, উদ্দীপনা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রতীক হয়ে উঠেছিল বলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন।
বনভোজনে উপস্থিত ছিলেন চীন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সাখাওয়াত হোসেন কানন, শেখ মাহবুবুর রশীদ, ওয়ালী উল্লাহ, এস এম আল-আমিন, হাসমত আলী মৃধা জেমস, সালাউদ্দিন রিক্তা, মনোয়ার বায়েজীদ, মো. রোমান, জসিম উদ্দিন, খোরশেদ আলম অপু ও রাসেল আহমেদ প্রমুখ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন চীন বিএনপির আরেক নেতা আসিফ হক রুপু।
দুই দিনের এ আয়োজনে আলোচনা, পরিকল্পনা ও সম্প্রীতির মধ্য দিয়ে নেতাকর্মীরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। তারা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতা ও সংহতির শপথ পুনর্ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের মতে, এই ধরনের কর্মসূচি প্রবাসে বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করবে।
আয়োজনে চীনে অবস্থানরত শতাধিক প্রবাসী বাংলাদেশি, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী