ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
"নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ"
নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তারা আশা করছে, নির্বাচন হবে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী। অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা অবজারভার দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত হওয়াই তাদের প্রত্যাশা।”
আমীর খসরু আরও জানান, “বিদেশিদের কাছে আমাদের নালিশ করার কোনো কারণ নেই। বাংলাদেশে কী হবে, তা জনগণই ঠিক করবে। তবে ইউরোপীয় ইউনিয়ন সবসময় আমাদের নির্বাচন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রেখেছে এবং এবারও তা অব্যাহত রাখবে।”
তিনি যোগ করেন, “ইইউ বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে চায়। তারা চাইছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, সংসদকে আরও কার্যকর করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা জোরদারে সহযোগিতা করতে।”
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে নির্বাচন প্রক্রিয়া, জনগণের প্রত্যাশা, গণতান্ত্রিক পরিবেশ এবং সংসদীয় ব্যবস্থার শক্তিশালীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় বিদেশি কূটনীতিকদের সাম্প্রতিক বৈঠক কে কোথায় করেছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ