ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডা. শফিকুর রহমানের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লিও উপস্থিত ছিলেন। পুরো আলোচনাটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। পরে উভয়পক্ষ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ-ইতালির দ্বিপক্ষীয় সম্পর্ক, আসন্ন জাতীয় নির্বাচন, গণতন্ত্রের বিকাশ ও টেকসইকরণ, বিনিয়োগসহ অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে।
বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল