ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতল বাংলাদেশের প্রিয়ন্ত
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে চাঁদপুরের এক কিশোর উদ্ভাবক। মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী এম. এ. সায়েম প্রিয়ন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তি প্রতিযোগিতায় প্লাটিনাম অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেছে।
শনিবার (৬ জুন) সকালে জাকার্তা স্টেট ইউনিভার্সিটির একটি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর (কো-অপারেশন অ্যান্ড বিজনেস) ড. অ্যান্ডি হাদিয়ান্তো।
প্রিয়ন্ত ‘ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ এবং ‘ইনোভেশন ওয়ার্ল্ড কাপ’ এই দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেন।
এর আগে ৪ ও ৫ জুন অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রদর্শনীতে বিশ্বের ১৭টি দেশের ৪৭০টি দল তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এসব প্রকল্পের মধ্য থেকে সেরা উদ্ভাবনী ও বৈজ্ঞানিক সৃষ্টির জন্য ৩০টি দলকে নির্বাচন করা হয়। প্রিয়ন্তের দল সেই সেরা দলগুলোর অন্যতম হিসেবে প্লাটিনাম অ্যাওয়ার্ড অর্জন করে।
জানা গেছে, প্রিয়ন্তের বাবা মো. ওমর ফারুক অভি মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক এবং মা সালমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সন্তানের এই আন্তর্জাতিক সাফল্যে তারা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। পাশাপাশি তারা সবার কাছে দোয়া কামনা করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রিয়ন্তের এই অর্জনে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও জাপানপ্রবাসী বেলায়েত হোসেন জুলহাস তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিদ্যালয়ের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল বলেন, ‘কেএফটি কলেজিয়েট স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদানসহ সর্বাত্মক সহযোগিতা করে থাকে। প্রিয়ন্তের এ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত।’ তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল ও গবেষণাধর্মী কার্যক্রমে যুক্ত করতে বিদ্যালয়ের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব