ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সরকারি শিশু সদন আধুনিক ও শিশুবান্ধব করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথশিশুদের সুরক্ষা এবং মানবিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, সরকারি শিশু সদনগুলোকে আধুনিক ও শিশুবান্ধব পরিবেশে গড়ে তোলার উদ্যোগ চলমান রয়েছে। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের শিশুদের প্রতি আরও যত্নবান ও আন্তরিক হওয়ার নির্দেশ দেন।
শুক্রবার ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু সদন (বালক) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে সমাজকল্যাণ মন্ত্রী শিশু সদনের সার্বিক কার্যক্রম, আবাসন ব্যবস্থা, খাবারের মান এবং শিক্ষা ও চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করেন। তিনি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন এবং শিশুদের সঙ্গে কথা বলেন। পরে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে মন্ত্রী শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের মাঝে মিষ্টি ও ফল বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিশু সদনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ