ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চেয়েও অনেক কৃষকের জ্ঞান বেশি’
নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীর কৃষকদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কৃষির সঙ্গে এ অঞ্চলের মানুষের গভীর সম্পর্ক রয়েছে। লিচুসহ বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করবে, যাতে উৎপাদিত ফল নষ্ট না হয় এবং কৃষকরা ন্যায্য সুবিধা পান।
তিনি বলেন, “আমি মনে করি এখানে অনেক কৃষক কৃষি সম্পর্কে যে জ্ঞান রাখেন, তা অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষকের জ্ঞানের চেয়েও সমৃদ্ধ। লিচু দীর্ঘদিন সংরক্ষণের উপায় নিয়ে আমরা গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা করব। উৎপাদিত ফল যাতে নষ্ট না হয়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, দেশের কৃষকরাই নানা প্রতিকূলতা মোকাবিলা করে কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও তাদের নেতৃত্বে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।
শুক্রবার (৫ জুন) পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত ‘লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলার প্যান্ডেল সাজানো হয় লিচুসহ বিভিন্ন ফল ও সবজি দিয়ে।
বিশেষ অতিথির বক্তব্যে ফারজানা শারমিন বলেন, কৃষিপণ্যে নতুন বিপ্লব ঘটাতে সরকার কাজ করছে। উৎপাদিত ফল ও ফসল যথাযথভাবে সংরক্ষণ করা গেলে সারা বছর সেগুলো ব্যবহার করা সম্ভব হবে এবং আমদানিনির্ভরতা কমবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন এবং কৃষকদের সমস্যা সমাধানে সরকার সচেষ্ট।
মেলার উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর