ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে বিনিয়োগে সৌদি তহবিলকে আহ্বান গভর্নরের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে সৌদি আরবের সরকারি বিনিয়োগ তহবিল—পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-কে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।
মঙ্গলবার (০৭ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত ‘সৌদি আরব–বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫’ এবং সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ড. আহসান এইচ. মনসুর বলেন, “পিআইএফ দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে। কিন্তু এখনো তারা বাংলাদেশে আসেনি। আমি মনে করি, সৌদি সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ হতে পারে পরবর্তী বড় গন্তব্য।”
গভর্নর আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধি ধরে রেখেছে। বহু বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যেও গত তিন দশক ধরে ইতিবাচক অর্থনৈতিক গতি বজায় রাখা দেশের জন্য একটি বড় অর্জন।
তার মতে, বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ রয়েছে। দুটি দেশের অর্থনীতি শ্রম, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একে অপরের পরিপূরক ভূমিকা রাখতে পারে।
ড. মনসুর বলেন, বাংলাদেশের রয়েছে বিপুল জ্বালানি ও মূলধনের চাহিদা, আর সৌদি আরবের আছে এ দুই খাতে প্রাচুর্য। তাই জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে।
তিনি আরও উল্লেখ করেন, তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানির ক্ষেত্রে সৌদি আরব বাংলাদেশের জন্য বড় বাজার হতে পারে। পাশাপাশি সৌদি আরব থেকে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স আরও সহজ ও সাশ্রয়ী করার দিকেও নজর দিতে হবে।
গভর্নর আশা প্রকাশ করে বলেন, নবগঠিত সৌদি–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলবে। এটি বিটুবি (বিজনেস টু বিজনেস) ও ইনভেস্টর টু ইনভেস্টর সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে