ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ফের আটক গাজামুখী ফ্লোটিলার নৌযান
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় খাদ্য ও ওষুধ পৌঁছানোর জন্য ইসরায়েলের অবরোধ ভাঙতে যাওয়া নতুন নৌবহরকে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হতে হয়েছে। ইসরায়েলি সেনারা জাহাজ ও যাত্রীদের আটক করে ইসরায়েলি বন্দরে নিয়ে গেছেন।
ফ্রিডম ফ্লোটিলা কোঅলিশন (এফএফসি) বুধবার জানিয়েছে, তাদের নৌযানগুলোকে ইসরায়েলি সেনারা আক্রমণ করেছে। এফএফসি হল একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক, যা ফিলিস্তিনপন্থী বিভিন্ন সক্রিয় গ্রুপের সমন্বয়ে গঠিত। তারা গাজার অবরোধ ভাঙতে এবং মানবিক সহায়তা পাঠাতে বেসামরিক সামুদ্রিক অভিযান পরিচালনা করে। এফএফসি জানিয়েছে, জাহাজ এবং যাত্রীরা নিরাপদে আছেন এবং দ্রুত তাদের ছাড়া হবে বলে আশা করা হচ্ছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আরেকটি বৃথা প্রচেষ্টা, বৈধ নৌ অবরোধ ভেঙে যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।” এটি গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয় ঘটনা। এর আগে ইসরায়েল প্রায় ৪০টি জাহাজ এবং ৪৫০ জনেরও বেশি কর্মীকে আটক করেছিল।
নতুন নৌবহর গাজার হাসপাতালে পাঠানোর জন্য ১ লাখ ১০ হাজার ডলারের বেশি চিকিৎসা সরঞ্জাম ও পুষ্টিকর খাবার বহন করছিল। এফএফসি ইনস্টাগ্রামে জানিয়েছে, ইসরায়েলি সেনারা সংকেত বিভ্রাট সৃষ্টি করছিল এবং অন্তত দুটি নৌকায় অভিযান চালানো হয়েছিল। তারা দাবি করেছে, “ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক জলসীমায় কোনো আইনগত কর্তৃত্ব প্রয়োগ করতে পারে না এবং আমাদের ফ্লোটিলা কোনো ক্ষতির সম্মুখীন হবে না।”
গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর ২০২৩-এর হামাসের আক্রমণের পর থেকে প্রায় ৬৭ হাজার মানুষ নিহত হয়েছে। গাজা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)