ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
নিয়োগ দিচ্ছে বসুন্ধরা, আবেদন অনলাইনে
নিজস্ব প্রতিবেদক: বসুন্ধরা গ্রুপ নতুন জনবল নিয়োগ দিচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি টেকনিকাল সাপোর্ট (সিভিল ইঞ্জিনিয়ার–সিমেন্ট ইন্ডাস্ট্রি) বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ/সহকারী ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফার্ম, সিমেন্ট শিল্প কিংবা ডেভেলপার প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
এটি একটি ফুলটাইম চাকরি, যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে বগুড়া ও সিলেট অঞ্চলে।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া নির্বাচিতরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবারের সুবিধা এবং দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক পাওয়া যাবে বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিতে। আবেদন করার শেষ সময় ১৪ অক্টোবর ২০২৫।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু