ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক: উদ্ভূত পরিস্থিতির কারণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আগামীকাল শনিবারের (২০ ডিসেম্বর) নির্ধারিত নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন জানান, অনিবার্য কারণে আগামীকালকের অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় শিগগিরই এ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর জেরে বৃহস্পতিবার রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে যান চলাচল চরমভাবে ব্যাহত হওয়ায় দূর-দূরান্ত থেকে আসা অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। পরীক্ষার্থীদের এই দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এর আগে আজ সকালে ব্যাংকার্স সিলেকশন কমিটির সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়োগ পরীক্ষাও স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে