×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

২০২৫ ডিসেম্বর ০৭ ১৪:৫৫:৪৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

ডুয়া ডেস্ক: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ৩টি ভিন্ন পদে মোট ৪ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।

গত ২ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এক নজরে পদের বিবরণ ও যোগ্যতা:

১. পদের নাম: ড্রাইভার (পুরুষ)

পদসংখ্যা: ০২টি।

যোগ্যতা: প্রার্থীর বিআরটিএ থেকে প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং সরকারি বা বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে গাড়ি চালনায় অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৬,৬০০-৪১,৯৫০ টাকা।

২. পদের নাম: বাবুর্চি

পদসংখ্যা: ০১টি।

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বনামধন্য প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে ৪ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

বেতন: ১৫,৫০০-৩৯,১৭০ টাকা।

৩. পদের নাম: কেয়ারটেকার

পদসংখ্যা: ০১টি।

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। তত্ত্বাবধায়ক বা হাউসকিপিং কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৫,৫০০-৩৯,১৭০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ বা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে নিজ হাতে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২২ ডিসেম্বরের মধ্যে ‘জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০’ ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারে পাঠাতে হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি... বিস্তারিত