ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৫০তম বিসিএস এর লিখিত পরীক্ষার সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক পর্ব শেষ করে এবার লিখিত পরীক্ষার প্রস্তুতিতে নামছেন ৫০তম বিসিএসের প্রার্থীরা। আগামী ৯ এপ্রিল থেকে এ লিখিত পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) কমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রার্থীর লিখিত পরীক্ষায় শ্রুতি লেখক প্রয়োজন, তাদের ১০ মার্চের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর এ সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে না।
প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে মৌখিক পরীক্ষা হবে কমিশনের প্রধান কার্যালয়ে। পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্ট করেছে পিএসসি।
পরিকল্পনা অনুযায়ী, ৯ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ধরা হয়েছে ৩০ জুলাই। এরপর ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।
৫০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদ এবং ৩৯৫টি নন-ক্যাডার পদ রয়েছে। গত ২৬ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে।
ক্যাডারভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ২০০ জন এবং শিক্ষা ক্যাডারে ১৮৫ জন। এক বছরের মধ্যে পুরো বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত