ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আহ্ছানিয়া মিশনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক: দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস ও প্রশাসনিক কাজের জন্য দক্ষ প্রার্থী খুঁজছে। আগ্রহীরা ২৩ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারছেন, যা চলবে আগামী ৫ মার্চ ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা নির্ধারিত না থাকলেও যোগ্য প্রার্থীদের মধ্য থেকে বাছাই করা হবে।
এই পদে আবেদন করতে হলে এমকম/এমবিএ অথবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টিং নীতি, আর্থিক প্রতিবেদন প্রস্তুত, ভাউচার ও ইনভয়েস প্রক্রিয়াকরণ, বিল ও বেতন তৈরি, ব্যাংক সমন্বয় এবং হিসাবরক্ষণে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের কমপক্ষে ২ থেকে ৩ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা আবশ্যক। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা (মোহাম্মদপুর)। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৫,৫২৬ টাকা বেতন পাবেন। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদনের শেষ সময় ৫ মার্চ ২০২৬।
আবেদনের নিয়ম:আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতেএখানে ক্লিককরুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত