ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
গ্রীসে অভিবাসীবাহী নৌকাডুবিতে চার জনের প্রাণহানি
ডুয়া ডেস্ক: এজিয়ান সাগরের গ্রীক দ্বীপ লেসবোসের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবিতে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর প্রবল ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়। এতে থাকা ৩৮ জন অভিবাসীর মধ্যে অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
দেশটির উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানান, নৌকাডুবির পর দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। এখন পর্যন্ত ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
গ্রিসের সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, প্রবল বাতাসে প্রায় ১.৫ মিটার উঁচু ঢেউ উঠলে নৌকাটি উপকূলের কাছে আছড়ে পড়ে ও ডুবে যায়। উদ্ধার হওয়া অভিবাসীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং স্থানীয় আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
লেসবোস ও আশপাশের এলাকা অভিবাসীদের জন্য একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। ইউরোপে প্রবেশের আশায় অনেকেই এই পথ পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। নিয়মিতভাবেই এই এলাকায় নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ