ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দীর্ঘ ছুটির পর ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা ও বিভিন্ন ধর্মীয় দিবসের টানা ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বুধবার (৮ অক্টোবর) থেকে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো খুলে দেওয়ার পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। এর আগেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শেষে ক্লাস শুরু হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ১২ দিনের ছুটির মধ্যে ছিল শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা। এর সঙ্গে সাপ্তাহিক ছুটিও যুক্ত ছিল, ফলে শিক্ষার্থীরা পেয়েছিল দীর্ঘ অবকাশ।
গত ৬ অক্টোবর লক্ষ্মীপূজার দিন ছিল ঐচ্ছিক ছুটি। আর ছুটির সময় যেন শিক্ষার্থীদের পরীক্ষার কোনো চাপ না থাকে, সে জন্য শিক্ষা মন্ত্রণালয় আগেই নির্দেশনা দিয়েছিল— ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার সময়সূচি না রাখতে। এই নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ২৪ সেপ্টেম্বর অফিস আদেশের মাধ্যমে জারি করা হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)