ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
‘লাল সন্ত্রাস’-এর প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর ‘লাল সন্ত্রাস’ ঘোষণা করার প্রতিবাদে শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হলপাড়া থেকে শুরু করে তাঁরা এই মিছিল বের করেন।
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেন, যেমন ‘উদ্যানের গাঁজাখোর—উদ্যানে চলে যা’, ‘লাল সন্ত্রাসের ঠিকানা—ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না’, এবং ‘মেঘমল্লারের দুই গালে—জুতা মারো তালে তালে’।
মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, “আমরা প্রতিদিন সন্ত্রাসবিরোধী যুদ্ধ চালিয়ে যাচ্ছি, অথচ মেঘমল্লার বসু প্রকাশ্যে ফেসবুকে লাল সন্ত্রাসের ঘোষণা দিচ্ছে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের রাষ্ট্র ও সমাজের জন্য বিপদ সৃষ্টি করছে।”
তারা আরও বলেন, “আমরা ২৪ ঘণ্টার মধ্যে মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং গত কয়েকদিনের বিশৃঙ্খলার ঘটনায় তাঁর কোন সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখার জন্যও আবেদন জানাচ্ছি।”
এদিকে, শুক্রবার রাতে অস্ত্র হাতে নিয়ে লাল সন্ত্রাস কায়েমের যে ঘোষণা মেঘমল্লার বসু ফেসবুকে দিয়েছেন, তা শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তাঁর বিরুদ্ধে বিক্ষোভের উৎস হয়ে দাঁড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি