ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আরএকে সিরামিকসের তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড তাদের তৃতীয় ইউনিটের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে মঙ্গলবার (০৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঠানো এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) এ তথ্য জানানো হয়।
পিএসআই অনুযায়ী, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন ‘টাইলস প্রোডাকশন লাইন-৩’ ৮ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময়ে কোম্পানির অন্যান্য তিনটি ইউনিট—প্রোডাকশন লাইন-১, লাইন-২ এবং লাইন-৪—এ উৎপাদন স্বাভাবিকভাবে চলবে। অর্থাৎ, কোম্পানির সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় বড় কোনো ব্যাঘাত ঘটবে না।
আরএকে সিরামিকস জানায়, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তারা দ্রুতই তৃতীয় ইউনিটের পুনরায় উৎপাদন শুরুর ঘোষণা দেবে। কোম্পানির কর্মকর্তারা আশা করছেন, নতুন বছরে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফেরার মাধ্যমে তারা আগের গতিশীলতা ফিরে পাবে।
উল্লেখ্য, বাংলাদেশে দীর্ঘদিন ধরে শীর্ষস্থানীয় অবস্থানে থাকা এই বহুজাতিক কোম্পানিটি সাম্প্রতিক সময়ে কিছুটা ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখে পড়েছে। ২০২৪ অর্থবছরে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথমবারের মতো কোম্পানিটি ২ কোটি ৭৩ লাখ টাকা নিট লোকসান দেখেছে।
বাজার বিশ্লেষকদের মতে, সাময়িক এই ইউনিট বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদন দক্ষতা ও মান উন্নত হবে, যা কোম্পানির ভবিষ্যৎ ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?