ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিক্ষাবৃত্তি দেবে সোনালী ব্যাংক, আবেদন করবেন যেভাবে
সরকার ফারাবী
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংক পিএলসি ২০২৪ সালের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করবে। ব্যাংকটি এই সুযোগটি সিএসআর (কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা) কার্যক্রমের আওতায় দিচ্ছে। ২০২৪ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসিতে অধ্যয়নরত শিক্ষার্থী বা ২০২৪ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়কাল ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা ১০ অক্টোবরের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বৃত্তির পরিমাণ: এককালীন ১০,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
১) প্রার্থীকে ২০২৪ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসসি অধ্যয়নরত হতে হবে। অথবা,
২) ২০২৪ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্নাতকে অধ্যয়নরত হতে হবে
৩) বর্তমানে এইচএসসি অথবা স্নাতকে অধ্যয়নরত হতে হবে
৪) এইচএসসি অধ্যয়নরত মেধাভিত্তিক কোটার ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষায় সিজিপিএ ৫, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে ৪.৫০, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে ৪.৫০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ৩.৫০ পেতে হবে
৫) যেসব প্রার্থীর অভিভাবকের মাসিক আয় ১৫,০০০ টাকা বেশি নয়, তারাই আবেদন করতে পারবেন,
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানেক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন
আবেদনের সময়সীমা: আগামী ১০ অক্টোবর ২০২৫
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানেক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত