ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্বর্ণের দামে ফের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে প্রথমবার স্বর্ণের ভরি দুই লাখ টাকা ছাড়ার মাত্র ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৬৯ টাকা বৃদ্ধি পেয়ে দুই লাখ ২ হাজার ১৯৫ টাকা নির্ধারণ হয়েছে। নতুন দাম বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যে অন্যান্য ক্যারেটের দাম হচ্ছে—
২১ ক্যারেট: এক ভরি ১,৯৩,০০৪ টাকা
১৮ ক্যারেট: এক ভরি ১,৬৫,৪৩১ টাকা
সনাতন পদ্ধতি: এক ভরি ১,৩৭,৪৭২ টাকা
রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী রুপার দাম—
২২ ক্যারেট: এক ভরি ২,৮১১ টাকা
২১ ক্যারেট: এক ভরি ২,৬৮৩ টাকা
১৮ ক্যারেট: এক ভরি ২,২৯৮ টাকা
সনাতন পদ্ধতি: এক ভরি ১,৭২৬ টাকা
এদিকে, বিশ্ববাজারেও মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন রেকর্ড স্পর্শ করেছে স্বর্ণের দাম। রয়টার্স জানায়, ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের বাড়তি চাহিদা এবং মার্কিন সুদের হারের আরও কমার প্রত্যাশায় দাম সর্বকালের উচ্চতায় পৌঁছেছে।
লন্ডন স্থানীয় সময় সকাল ১১টা ১১ মিনিটে স্পট গোল্ড আউন্সপ্রতি ৩,৯৫৯.৮২ ডলার স্থিতিশীল ছিল। এর আগে সেশনে এটি সর্বকালের সর্বোচ্চ ৩,৯৭৭.১৯ ডলার স্পর্শ করেছিল।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল