ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে কঠোরতা: নতুন নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষক ও কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়া আরও সুসংগঠিত করতে ১২ দফা সংশোধিত নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী, কোনো কর্মকর্তা একবার আবেদন করার পর পরবর্তী তিন মাসের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন না।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিভাগটির উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০ সংশোধন করে সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা, ২০২৫ নামে নতুন নীতিমালা চালু করা হয়েছে, যা ৩০ জুন থেকে কার্যকর হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, প্রভাষক থেকে অধ্যাপক, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের জন্য শিক্ষক ও কর্মকর্তারা তাদের পিডিএস (Personnel Data Sheet) হালনাগাদ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের নির্ধারিত ফরমে; www.shed.gov.bd, www.dshe.gov.bd এবং www.emis.gov.bd।
অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া কোনো প্রতিষ্ঠানপ্রধান আবেদন পেন্ডিং রাখতে পারবেন না, অগ্রায়ণ সম্পন্ন করে তা নির্ধারিত কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।
বদলি–পদায়ন নীতিমালা অনুযায়ী, প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত সব পদে বদলি ও পদায়নের ক্ষমতা থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। প্রাপ্ত আবেদনগুলো প্রতি ১৫ দিন অন্তর পর্যালোচনা করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
নতুন নির্দেশনায় বলা হয়, কোনো শিক্ষক বা কর্মকর্তা একবার আবেদন করলে তিন মাসের আগে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। পাশাপাশি একজন আবেদনকারী সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।
দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বদলি পদায়নের আদেশ প্রকাশ করা হবে। তবে নন ক্যাডার কর্মকর্তারা কোনো ক্যাডার পদে বদলি পদায়নের জন্য আবেদন করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে জনস্বার্থে প্রশাসনিক আদেশে সারাদেশের কলেজ থেকে শূন্যপদ তৈরি করা হবে। তবে বদলি প্রক্রিয়ার বাইরে রাজনৈতিক তদবির, প্রভাব খাটানো বা আধা সরকারি পত্র (ডিও লেটার) উপস্থাপনকে অসদাচরণ হিসেবে গণ্য করা হবে।
অসম্পূর্ণ বা হালনাগাদবিহীন পিডিএস বিবেচনায় নেওয়া হবে না এবং বদলি পদায়ন সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর