ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সিঙ্গাপুরে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডাক্তার
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তার অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়নি; তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুরের চিকিৎসকদের বরাত দিয়ে ডা. আহাদ জানান, হাদির মস্তিষ্কের ইস্কেমিক পরিবর্তন ও ইডেমা (ফোলা) এখনো কমেনি। ব্রেন স্টেমে আঘাতের ফলে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ সৃষ্টি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে হাদির কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে সচল রাখা হয়েছে।
তিনি আরও জানান, হাদির গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) স্কোরে কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ নিউরোলজিক্যাল রেসপন্সে দৃশ্যমান কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। চিকিৎসকরা একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’ বা সময়সীমার দিকে তাকিয়ে আছেন, যার মধ্যে শরীর ইতিবাচক সাড়া দিলে পরবর্তী ধাপের চিকিৎসা সম্ভব হবে।
ফুসফুসের সিটি স্ক্যানে এখনো রক্তের উপস্থিতি দেখা গেছে উল্লেখ করে ডা. আহাদ বলেন, ঢাকায় থাকাবস্থায় তার বুকে চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল, সেই জটিলতা মাথায় রেখেই সিঙ্গাপুরে চিকিৎসা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির চোখ খোলা বা জ্ঞান ফেরার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন ডা. আহাদ। তিনি স্পষ্ট করে বলেন, হাদির অবস্থা ‘স্ট্যাটিক’ বা অপরিবর্তিত রয়েছে। জ্ঞান ফেরার বিষয়ে চিকিৎসকরা এখনই কোনো পূর্বাভাস দিতে পারছেন না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর