ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি: গত ১৫ জানুয়ারি মতিঝিলে আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তনচংগা এবং সরকারি তিতুমীর কলেজের একজন শিক্ষার্থীকে দেখতে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
এসময় তিনি আহত শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় তিনি আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের আগামী পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও সহকারী প্রক্টরগণ গত ১৬ জানুয়ারি রাতেও হাসপাতাল পরিদর্শন করেন এবং আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)