ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী তিন মার্কিন বিজ্ঞানী
আন্তর্জাতিক ডেস্ক: গুরুত্বপূর্ণ গবেষণা ও বৈজ্ঞানিক অবদানের জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের ৩ বিজ্ঞানী।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
নোবেলজয়ী এই বিজ্ঞানীরা প্রত্যেকে পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। যেখানে একাধিক বিজয়ী থাকবেন, সেখানে অর্থ সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
প্রতিবারের মতো এবারও ঘোষণার আগে নোবেল প্রাইজের মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা বা সম্ভাব্য বিজয়ীদের নাম প্রকাশ করা হয়নি। নোবেল কমিটি পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন করেছে।
নোবেল বিজয়ীদের নাম ঘোষণার ধারা অনুযায়ী, প্রতি বছর অক্টোবরের প্রথম সপ্তাহে বিভিন্ন বিভাগে বিজয়ীর নাম প্রকাশিত হয়। ২০২৫ সালে ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে, ৭ অক্টোবর পদার্থবিজ্ঞানে, ৮ অক্টোবর রসায়নে, ৯ অক্টোবর সাহিত্য ক্ষেত্রে, ১০ অক্টোবর শান্তিতে এবং ১৩ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর